চকরিয়ায় তিন ডাকাতসহ ১৪ আসামি গ্রেফতার
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ডাকাতসহ ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২৫ মে) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এওদরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা আসামিরা হলেন- উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার ফিরোজ আহম্মদের ছেলে মিরাজ উদ্দিন (৩৫), চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজ কাকারা দরগাহ গেইট এলাকার মোহাম্মদ শুরা মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম উদ্দিন(৩৪) ও কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পূর্বকাকারা পাহাড়তলি এলাকার আবু নোমানের পুত্র মোহাম্মদ আলী হায়দার সৌরভ প্রকাশ শরীফ (২৪)। উক্ত আটককৃত ৩ আসামি আন্তঃজেলা ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।
এছাড়া ডুলাহাজারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ রংমহল এলাকার মোস্তাফিজের ছেলে ইসমাইল হোসেন (৩০), বরইতলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পশ্চিম হিন্দু পাড়া এলাকার জয়রাম দের ছেলে সনেট দেন (৩৫), ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রংমহল নতুন পাড়া এলাকার মফজুল আহমদের ছেলে সাইফুল ইসলাম (২৭), কৈয়ারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলাম নগর এলাকার মোহাম্মদ লিয়াকত আলী চৌকিদারের পুত্র নাছির উদ্দিন, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ড পুকপুকিরিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে নুরুল কবির (৩৮), বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার সাব্বির আহমদের ছেলে নাছির উদ্দিন, খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সেগুন বাগিচা এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম, একই এলাকার খলিলুর রহমানের ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার আলী হোছনের ছেলে সামসুদ্দিন (৪৪), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও একই এলাকার মৃত বশির উল্লাহর ছেলে নুরুল ইসলাম (৭০)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ৩ ডাকাতসহ আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ##




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































